23/12/2015

ছাপোষা - ১

ছাপোষা - ১

মেয়েটার স্বল্প আয়ু
ছেলেটা'ও স্কুল ড্রপ আউট
শুনেছি বৌ মজেছে পড়শি'তে।

দু দুটো জীবন বিমা
পারি না আর, মাসিমা
বোকা মাছ আটকে গেছি বঁড়শি'তে।

অফিসের বসটা ছুঁচো
বৌয়ের বাবা'ও কুচোট
চেনামুখ বন্ধুগুলোও মাক্ষিচুষ।

মাইনে'য় কুলোয় না, তাই
দু টাকা উপরি কামাই
কাঁচাক্যাশ আমার হাতেও থাক কিছু।

ফুর্তি? পাঁচ‚ ছ-মাসে
তবু ছাই মালের গ্লাসে
শুধু জল‚ কোক, সোডা বা পেপসি নেই।

নেশা কম তা'ও বাওয়ালি
সিটি দিই‚ বাজাই তালি
রাস্তায় বিপ্লবে বা রেপ সীনে।

No comments:

Post a Comment