14/05/2013

অপ্রলাপ

অপ্রলাপ

তোমার কাছে একটু খানি রোদ্দুর

পাওনা আছে,যেমন কোনো গল্পের
শেষের পরেও আয়না আঁকে দৃষ্টি

আমার সাঁতার বারণ ভেঙে খালপার
জনসভার পাশ দিয়ে ঝাঁক দখনের
তোমার সাথে দেশান্তরী বৃষ্টিও!

তেমনি উড়ুক চিলের পােক ভুল ঠিক।
হাজারখানেক আপাতলীন স্বপ্নেও
বসত করুক গোপন কিছু পার্বন।

এবং কিছু সৃিষ্টিছাড়া আশনাই
ঘােড়র পােশ শীতল চিতল স্পর্শ
রক্তমেখে ঝোপের পােশ কার বোন? 

ইষৎ নোনা চোখের পাশে রাতদিন
পাপের মত আরাম-প্রিয় ইচ্ছার,
ছলবে বলেই জলকে যাওয়ার আব্দার।

এবার তুমি অন্যরকম পন্য,
চিতির মতই হাঁটছে বুকে স্পর্শ
ধুলার উপর ভুলিয়ে দেবার দায়ভার?

 ফাগুন গেল,রাংতামোড়া মাস্তুল
আলগা আলোয় আগল ভেঙ্গে,একশ
চাঁদের কাছে ফাঁদের আদর ধার চায় 

শরম তবু বুকের আঁচল উছলে
নরম,কিছু দাঁতের বাঁধা শর্তে
উড়িয়ে দিল আবীর ভেবে তার ছাই।

 নামের চাপে ঘাম'রা চিড়েচ্যাপ্টা
যোজন জুড়ে আঁস্তাকুড় জ্বলছর
কুকুর,মুখে সদ্যজাত শৈশব

এবার তুমি রাস্তা ছাড়ো বন্ধু
ঘুম রেখেছি পোড়া চিঠির বাক্সে
ডাকছে চিতা,অনেক হোলো,কই শব?

No comments:

Post a Comment