Published with Blogger-droid v2.0.10
মুখোশের আড়ালে এটাই আমি।আর সকলের কাছে মিথ্যে বলা যায়।নিজের কাছে মিথ্যে বলাটা সম্ভব নয়,নিজেকে চেনানোর জন্যে এটাই এক এবং একমাত্র উপায়।সবখানে আর পাঁচটা মানুষের মত আমিও একজন।কিন্তু যেখানে সত্যি বলার প্রশ্ন উঠবে,সেখানে ভিন্নতার নাম বিকৃতি ।আর সেখানে আমি আমার মতন,সকলের চেয়ে ভিন্ন।
17/05/2013
পছন্দ অপছন্দ ও কয়েকটা মিথ ছাড়বো ছাড়বো করে সিগারেট খাওয়া ছেড়েই দিলাম।কাঁহাতক আর ঝামেলা সহ্য করি কেন ,তবে মন শরীরের উপর তার এমন প্রভাব পরবে স্বপ্নেও ভাবিনি।পায়খানা বন্ধ হয়ে যাওয়ার কথা বাদই দিলাম ,সেত মনে করুন .পেট পুরে মাটন কিংবা চিকেন সাঁটালে আপনারও হয়।কিন্তু মনের উপর এই তামাকের অনুপস্থিতির যে এরম জলদস্যু মার্কা প্রভাব পরবে ,তা কোন শা** মানে , কেইবা জানতো? দিনরাত সব সময় হ্যালুসিনেশনআর হ্যালুসিনেশন ...এই নিজেকে শাহজাহান ভাবছি তো পরক্ষনেই মনে হচ্ছে আমি একটা গাব্দা গোব্দা গাভীন হিপ্পোপটেমাস।সেদিন তো নিজেকে প্রজাপতি ভেবে নিচের ফুলবাগানে যেই উড়ে বসতে গেছি ,ব্যাস ..গোড়ালি মচকে .ফুলে একাকার্।একতলার ছাদ তাই রক্ষা....দুতলার ছাদ থেকে এমনি রাস্তার পাশে জমিয়ে রাখা বালিতে ঝাঁপ দিলেই হয়েছিল আরকি! বাদ দিন ওসব কথা।আসলে যেটা বলছিলাম আরকি.. ..সেদিন চুপচাপ লর্ড ক্লাইভের মত মুখ করে ছাদে বসে আছি।মেঘ করেছে ,কিন্তু বৃষ্টি হবার তেমন লক্ষন দেখতে পাচ্ছিনা বলে রাস্তার দিকে তাকিয়ে ভাবছিলাম ,এমন সময়ে এত গান পায় কেন? হঠাত চোখ পড়ল সামনের ফাঁকা জায়গাটার দিকে।দেখি পাড়ার এক কুখ্যাত পাষন্ড একটা ষন্ড আর একটা পন্ঠকের উপর এক্সপেরিমেন্টাল সায়েন্সের প্রযোগে মগ্ন।গুলতি দিয়ে টিপ করে কখনো পাছায় ,কখনো মাথায় মেরে পরীক্ষা করছে,কোনটা বেশী শক্ত! মনটা খারাপ হয়ে গেল।এইসব ঘটনার সাথে থিওরি অফ রিলেটিভিটির সম্পর্ক আছে,নাকি সার্ভাইভ্যাল অফ দ্য ফিটেস্ট থিওরির? জানিনা ছাই! কি হবে জেনে?যত্তসব! ! নিচে নেমে এসে কিছু সাহিত্যচর্চা করি গে বরং .. কিন্তু কি লিখব?কবিতা?না ,ওসব আবর্জনা আর বাড়িয়ে লাভ নেই।বরং আধুনিক পুরুষের চোখে নারী ,এই নিয়ে একটা গুরুগম্ভীর প্রবন্ধই লিখে ফেলি।ছেঁদো রোমান্টিসিজমের যুগ আর নেই রে,ভাই।বরং এই ব্যাপারটা নিয়ে লিখলে নারী পুরুষ উভয়েরই খানিকটা উপকার হবে। আধুনিক পুরুষের পছন্দ অপছন্দ নিয়ে বাজারে অনেক মিথ চালু আছে।সেগুলো মিথ্যেও নয়। যেমন ধরুন ..কোনোকোনো পুরুষ অতিরিক্ত মাংস একদম সহ্য করতে পারেন না ,তাদের পছন্দ এফ টিভি স্ক্রিনসঞ্জাত ..শাকিরাসুলভ জিরো সাইজ নারী ,মেধহীন টানটান শরীর ..পা থেকে মাথা পর্জন্ত কোত্থাও একচুল মাংস বেশি হলেই গেল গেল করে ওঠেন।।"এটা কোন নারী হোলো! এত বেশী মাংস ,স্পেস কোথায়? আরে বাবা ,নিজেই যদি সবটুকু শুয়ে ফেলবে বর যে শোবে ,তো তারও জায়গা দরকার ,নাকি?আধুনিক নারীতে এত মাংস থাকা চলবেনা। আরেকশ্রেনীর লোক আছেন যারা রহস্যসন্ধানী ..শার্লক হোমস টাইপ..মানে এই সাদামাটা চালচলন ওদের দুচক্ষের বিষ।একটু ভিন্ন ধরনের নারী ,আলোছায়ায় মাখামাখি ছাড়া তাদের নেকনজরে পড়া মুশকিল আছে।বুঝতে পারছি ,কনফিউশ্যন তৈরী হচ্ছে .একটু বোধহয় ঘেঁটে গেল। আচ্ছা!একটা ডেমো দিই ,তাহলেই সব জলবত ক্লিয়ার হয়ে যাবে।এই ধরুন ,আপনি একজন নারী ,আপনি সকালে উঠে প্রাতক্রিয়া সারেন ,স্নান করেন ,স্কুলকলেজ বা অফিস যান ,খান ,ঘুমান ,টিভিতে সিরিয়াল দেখেন ... অর্থাত কিনা আর পাঁচটা মেয়ের মতই আপনার জীবন যাপন। অর্থাত্ কিনা ..আপনার ভিতরে তেমন কোন রহস্য টহস্য নেই আর কি! তাই আপনি নো পছন্দ ..নট কিচ্ছু।। আবার যদি আপনি রহস্যময়ী হতেন ..মানে ধরুন।।ঘরভর্তি আত্মীয়স্বজন ..অনেকদিন পরে একটু জমিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে।সকলে মিলে খোশগল্প করছে।এমন সময় আপনি ভাঙ্গা কাঁসরের মত গলায় "ও টুনির মা" গাইতে গাইতে আর ফক্সট্রট নাচতে নাচতে ল্যাট্রিনে ঢুকে খিল দিয়ে দিলেন। কিংবা আর পাঁচজনের মত লিপস্টিকটা ঠোঁটে না লাগিয়ে ভ্রুর উপরে আর দুটো কনুই জুড়ে লাগিয়ে রাখলেন।"দিস সর্ট অফ ডিফারেন্স" যা আপনাকে আধুনিক পুরুষের চোখে রহস্যময়ী বানানোর সাথেসাথে আকর্ষনীয়াও করে তুলবে।(বিউটিক্রিমের অ্যাড মনে হচ্ছে) আবার কেউ কেউ আছেন যাদের পছন্দ বড্ড সহজসরল।এরা একটু হাবাগোবা টাইপের মেয়ে পছন্দ করে।মানে আপনাকে জিগ্যেস করা হোল ."একটু পাশে বসতে পারি?"আপনি হুঁ বল্লেন। জিগ্যেস করা হল"আদর করে আপনার গাল টিপে দিতে পারি?" আপনি হুঁ বল্লেন জিগ্যেস করা হোল"আপনার পাশে শুয়ে একটু লুডু খেলতে পারি?আপনি হুঁ বললেন মানে আপাদমস্তক যাতে আপনাকে চেনা যায় ,আরকি! বাথরুম থেকে বেডরুম পর্যন্ত একশ শতাংশ তাকে যদি নাই চেনা গেল ,তবে আর নারীত্ব কিসের?পা থেকে হাঁটু হয়ে এটাসেটা পেরিয়ে গলা মাথা সব যেন হাতের তালুর মত চেনা যায়! স্বামী আপিস থেকে রাজকর্ম করে ফিরলেন। আপনার প্রতিদিনকার মত একটা মিন্টো ফ্রেশ মার্কা হাসি দেওয়ার কথা ছিল।সিরিয়ালের দুটো বউওয়ালা হান্ডসাম বরটার কথা ভাবতে গিয়ে ভুলেই গেছিলেন সেকথা।ব্যস! সম্পর্কের দফা গয়া! "উহ! এরম দুর্বোধ্য মেয়েকে নিয়ে ঘর করা যায়? কালই ওর বাপকে ডেকে ...ইত্যাদি ইত্যাদি. . কেউ আবার সাজানোগোছানো মেয়ে একদম সহ্য করতে পারেন না।সাজালে নাকি তার ভিতরের কিছু দেখা যায়না,বোঝা যায়না! আরে হাঁদারাম ,সেতো এমনিতেই দেখতে পাবিনা।যেটাকে এটাওটা বলে ভাবছিস ,সেটা আসলে দামী কোম্পানীর আন্ডারগার্মেন্টের বাহাদুরি ছাড়া কিছুই না।আসলে ওইযে না দেখতে পারা ,তার পেছনেও তোর নিজের না পারা"র ব্যর্থতাই কাজ করছে। কি গ্যাঁড়াকল বলুন তো?এমন ঝামেলাই কনেদেখার কথা ভাবতে ভাল্লাগে? কথায় কথায় সন্ধ্যা হয়ে এল ,বস ,একটু নিচে যায়।বাকি পুরুষদের পছন্দ অপছন্দ নিয়ে নাহয় পরে আরেকদিন বলব। বাই দ্য বাই যেতে যেতে চুপিচুপি আমার পছন্দটাও বলে রাখি।হাত...পা ...চোখ...কান ওয়ালা যেকোনো একটা মেয়ে কারো নজরে থাকলে ,এট্টু জানাবেন পিলিজ।শুধু দেখবেন ,যেন বোবা নাহয়..। বি:দ্র:-ইহা অধমের হ্যালুসিনেশন সঞ্জাত একটি কাল্পনিক রচনামাত্র ।উক্ত নারীদের সাথে আধুনিক কবিতা , এবং উল্লেখিত পুরুষদের সহিত অধুনা কবি ও পাঠকদের কোনরুপ সাদৃশ্য কো ইন্সিডেন্ট্যাল..কেহ তদ্রুপ সাদৃশ্য খুঁজিয়া পাইয়া মনকষ্ট পাইলে কোম্পানি দায়ী নহে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment