29/09/2013

ফেটিস

এস পরান্মুখ শতাব্দীর  অঙ্গীকার,
সুগন্ধী রুমাল ভোলা গন্ধগর্ভা হাওয়া,শেকড়ে লুকানো থাক পিঁপ ড়ের শব্দোত্তর গান ,মাটি আর ফসলবিশ্বাস।

ঘাসের হলুদ মাখে বৈকালিক বিষণ্ণমণীষা ,
পরবর্তী বোধের মতন
আলনার নাকে লেগে থাকে
ছেড়ে যাওয়া ব্রা'য়ের পরশ।

তথৈবচ আঁচলের স্মৃতি
তোমার ছোঁয়াতে বিরহসুন্দর হোক অসুন্দর প্রেম।

No comments:

Post a Comment