28/09/2013

অলীকদানা

ইনার এজ লাগে ,
সবুজ গালিচার বুক ছুঁতেছুঁতে
মরণ আর সেকেন্ড স্লিপের মাঝখান দিয়ে ডেবুটান্ট বোলারের দীর্ঘশ্বাস যায়!

বাড়ন্ত  স্কুলবালিকার গন্ধে বাতাস ভারী ,
ডাঁহাবাজ রোদও
সন্ত্রাসের গল্পবেলা পেরিয়ে আসা মরা আলোর অলসসাম্পান,

এমনি করেই দিন যায় ,দিনের মতো,

অভ্যাসের চটি পরে
কষ্ট বানায়,সিঁড়ি খুঁজে ফেরে

ফ্যাসিস্ট ,রাইভ্যাল ,কবি
আমরা যা নই কিংবা আমরা যা যা হতে পারতাম।

০৫/০৮/২০১৩

No comments:

Post a Comment