20/06/2014

নিউজ চ্যানেল

ব্রেকিং নিউজ দেখাচ্ছে আজ কোন নায়িকার পশ্চাতে
তিলের মত ফোস্কা হলে, কোন সুগন্ধি সস্তা তেল
লাগিয়ে দিলেই উঠবে সেরে আগামী এক পক্ষতে।
তার সাথে ফ্রি স্পোর্টিং ব্রায়ে গুছিয়ে রাখা বক্ষদেশ।

নিউজ চ্যানেল দেখাচ্ছে না সদ্যোজাত প্রভাত'রা
মুমূর্ষু মা'র শুকনো বুকে কানা'র মত স্তন হাতড়ায়।

                          ----
                          ----

#পীযূষ কান্তি বন্দ্যোপাধ্যায়

No comments:

Post a Comment