20/06/2014

আলফানসো আলফানসো

আলফানসো আলফানসো …




আলফানসো আলফানসো মিথ্যে ক্যানো কাঁদো।

তোমার সাথে দিল্লি যাবে সবুজরঙের চাদর


আংটি যাবে, মোমেন্টো আর মিষ্টি দিয়ে ঠাসা

প্যাকেট যাবে জয় জুহি আর শারুক্ষানের বাসায়।


আলফানসো, তোমায় নিয়ে মাতাল বং-বাজার

ইডেনজুড়ে মোচ্ছব হলেও নেই ইডেনের রাজা


আলফানসো আলফানসো, বিষাক্ত কোলকাতায়

জাপটে স্টেচার থাকুক পড়ে ফাটলো যাদের মাথা।


"করব জিতব" দেখতে গিয়ে পুলিশ ব্যারিকেডে

ধাক্কা খেয়ে "লড়ুক" তারা হাসপাতালের বেডে


খুশির স্তুপে থাকুক চাপা উপেক্ষা আর ক্ষতও

হ্যাংলাপনায় হারিয়ে যাওয়া সায়ন দেবব্রত।


লক্ষী, মনোজ দিন্দারা কই? ঋদ্ধি গেল কোথায় ?

এদের নাম কি ভুলেই গেল জুন্মালিয়ার চোতা?


ক্যামন হবে আলফানসো, বাংলাপিরীত ফেলে

এরাও যদি সামনে বছর দিল্লির হয়ে খেলে?


কিংবা ধরো রঞ্জিট্রফির ম্যাচ টেনশন-ময়

এরাও যদি ওদের মতো বেটিং-বাবু হয়?



#পীযূষ কান্তি বন্দ্যোপাধ্যায়

No comments:

Post a Comment