অনুষঙ্গে
কিনে রাখা কষ্টিকালো গারোশাঁখজোড়া
চেয়ে থাকে স্থির ,বিলম্বিত,পীত মাছিমাখা,
অপরূপ ডুমোসহ আর্বান কলমদানি ঝোপে
ছায়াময়,পাশফেরে,ইতস্তত শোয়া দিয়ে ঢাকা
দিস্তাদিস্তা খিস্তি ধরে রেখেছে বকেয়াঘুম
তবু নড়েচড়ে ওঠে প্রশ্ন আর একটু হাঁ করে
কিছুতো চমকাক সে লগনও,পিঠ ও পেটে
ছিন্ন অনুষঙ্গে কিছু তুলে ধরে কিংবা না ধরে
No comments:
Post a Comment