এইযে আমার মত দেখতে কেউ একজন
ফুলটু হয়ে গড়াগড়ি খাচ্ছে সোঁদা ক্ষিদেয়...
একে জীবনপ্রবাহ বল?
ঝরাফুলের বেলায় ক্রমশঃ নষ্ট হয়ে যাচ্ছে অতীতচারণ ,
খানিকটা চোরও দাঁড়িয়ে থাকাই,
টলতেটলতে কখন তোমার বুকে হাত,পেটে হাত ,অধরে অধরা অধর
ইয়া সব শারীরিক স্পার্ক ঝাড়ছে।
সম্পর্কের নাম বদলে যাচ্ছে সুনির্দিষ্ট দামে। ইগো থেকে মাটি খসেখসে পরমার্থে দাঁড়িয়ে কাঠামো,
সবকথার সারকথা ,-"দাও,দাও "
চোখের সামনে টানটান হয়ে যাচ্ছে কিশোরীদের স্কুল ইউনিফর্ম
মেয়েলি সুঘ্রাণের বেমক্কা থাপ্পড়,
পাখনা মেলে উড়ে যাচ্ছে মোমরাত,
মোম থেকে পাথর তারপর গলগল করে নদী হচ্ছে শরীর,
এসব দেখছি আর তোমার আমার বয়স হুহু করে বেড়ে যাচ্ছে চাহিদায়।
ধৃষ্টতার জন্যে ক্ষমা করো,
দিনকে দিন
রাতগুলো যেন একটু বেশীই ভিখিরী হয়ে উঠছে।
No comments:
Post a Comment