ক-কাপ কফি, কতগুলোর মুড়ির ঠোঙ্গার পরে
তোমার বাড়ি?পাহাড় আছে? হঠাৎ দ্বিপ্রহরে
এমনি গরম লু বয়ে যায়? রোদ-মাখানো স্টেশন,
একটু দুরেই ঝড়ের মধ্যে মে-ডে সেলিব্রেসন
হয়কি,বলো? তাহলে আমি রেলের ডিরেক্টরি
হাতড়ে দেখি,জামাকাপড় অযথা প্যাক করি
নোটিস ছাড়াই আচমকা হই এমনি নিরুদ্দেশ
আর সকলে ভাবলে ভাবুক খাপছাড়া অভ্যেস।
হয়তো আলগা নাইট স্যুটে কিংবা চুড়িদারে
সবুজ দেওয়াল,গ্রিলসাজানো পর্দা-দেওয়া ঘরে
তুমিও তখন আপন-মনে একলা বসে যা তা
ভাবছিলে আর চোখের সামনে সঞ্চয়িতার পাতা
এমনি খোলা,সান্ধ্যকালীন ইষদুষ্ণ হাওয়াই
একটু একটু উড়ছিল চুল,হঠাত আমার যাওয়াই
চমকে উঠলে,নাকি অশেষ লজ্জা গুলি এঁকে
গালকে দিলে অপূর্ব এক লাল চাদরে ঢেকে
মুখ নামিয়ে বললে "তোমার এ কোন আচরণ?
"
আমি বললাম"তোমায় আমার বড্ড প্রয়োজন,
এই দ্যাখো না,এনেছি এক অজানা সওগাত"
"দেখাও" বলে যেমনি তুমি বাড়িয়ে দিলে হাত
ওমা,দেখি,মোড়ের মাথায় চেঁচাচ্ছে খুব লোকে
ভোর হয়েছে,জানালা দিয়ে রোদ পড়ছে চোখে।
No comments:
Post a Comment