27/09/2013

ধানের নাম প্রাণেশ্বরী


বৃষ্টি হলে নালার জলে
শোলোক-বেলার পলকা রঙিন নৌকা চলে।
আলগা আঠার কাগুজে ব্রিজ
ভিজলে পড়েই নেতিয়ে পড়ে ,স্বপ্ন খারিজ।

টিপ করে কে ভাসান থেকে আনোখা এক আহট পাঠায়
পাঁজরে কার মুখ না কাঁটা!

ধানজমিতে অলীকবালক খেলায়খেলায়
ভিড়িয়ে দিল স্বর্ণতরী।এ বারবেলায়
হঠাৎ আবার পাঁজর ঘেঁষেই নামলো তড়িৎ ,

ব্যথায় ধানের নাম রাখলাম প্রাণেশ্বরী।

No comments:

Post a Comment