28/09/2013

রোডতুতো

দৃশ্যতই ফুটপাতে মুষ্টিযোগ
ব্যস্ত ট্রাক ক্যাঁচ করে ব্রেক মারে।
হাবিলদার বিরক্ত,কালেকশন
একটু কম,রোদ্দুর আর পাব্লিকও
রগচটা ,বাসস্টপে মুখ ফেরায়
নীলছাতা কোঁকড়াচুল,মেরুন টপ,
কেসটা কি?তেষ্টাতে মরলো কেউ ?
কিপ্টে চোখ চাটছে জল,তরমুজও
বিয়ার বার,চোখ টাটায়,বুক ফাটে ,
হেভভি জ্যাম রাস্তাতে,চায়না ফোন
ভোজপুরি,মান্না দে,কানফাটা
ড্রাইভারও'ইশকিয়া',চায়ের ভাঁড়
খুচরো নেই?বিস্কুটও?জর্দাপান?
দিন বাবু,হিনহিনে দশটা হাত
সুপার কুল জানলাতে দেয় ছোবল ,
ভূখ ভীষণ,ডিমরুটিও দশটাকা
একটু বস লেট হবে,জ্যাম ছাড়ুক
প্লিজ,বোঝো,এই গরম,একটা পাঁচ
ধ্যুত বালের,রাগলে রাগ,মরগে যা!
স্কুলবাসে জলবোতল,গুন্ডা ষাঁড়
ল্যাজ নাড়ে,জিভ দেখায় বার্বি ডল
ব্যালকনির,একপাশে খুচরো মেঘ ,
বাপরে রোদ,ডিও ভ্যানিশ,বৃষ্টি আয় ,
স্পাইক চুল,আটটা জিন্স,আটটা ব্যাগ
খিল্লি খুব,মাগনাতেই লাইভ পর্ন
হস্পিট্যাল,আম্বুলেন্স,খরচা খুব ,
মন খারাপ,বাচ্চাটার হাত ধরেই ,
রিশকাতে ঘোমটাবৌ "এম্মা ছি"
মেইনরোডে দুই কুকুর প্রেম করে।

No comments:

Post a Comment