28/09/2013

নিছকবন্দিস

এ তো রুপকথাই , সাঁঝ
সমস্ত কথার রুপে ধূপদানি হয়ে গেছে পশ্চিমের চামড়া
রুপের কথায় রূপসীদের তিলমিল তিলমিল
লজ্জার বরফ গলছে।

মিলেমিশে এক হয়ে গেছে পুস্পার্ঘ্য আর ইকুয়িটি শেয়ারের  বেরহম চালসাজি।

দুচারটে কালোকেলে বাবুয়া
কিছু জিরোসাইজ মনাইয়ের রং
কষ্টেরও কেমন একটা নিজস্ব গন্ধ আনে

চৌকাঠে এসে স্টিক নো বিলসের  মৌমাছি ছেড়ে দিয়ে যায়,

মন কেমন রৌদ্র রৌদ্র হয়ে ওঠে।

মনে হয় ভূল বুঝি ভূলে যাওয়া নয়
আরও বেশী করে  গড়িয়ে যাওয়া পাওয়ার মত গলিত বিক্ষোভ।

ইনবক্সে তোমার সারল্য ,
তোমার সারল্যে স্পস্টতই ঘৃনা,
ঘৃনায় নতুন উত্সব ,
উত্সবে পুরোনো পুঁজের একমুখো গলি।
সামনে দেশের শক্ত অনড় দেওয়াল
পিছনে আর্তনাদের আরচিভে বিশিষ্ট হারামিদের পকেটের হার্ডকোর চিলমন।

ঘড়ি বলছে সকালের হাত ধরে আউল হবে পেট,আর সন্ধ্যার মুখ অভিমানে জোনাকিজোনাকি
শুধু অদ্ভুত শ্রাব্যতা খিঁচে আনছে উদাসীনতার পাখোয়াজ।

এমন বন্দিসে কিছু ভাটকে আজ কবিতা বলে ক্ষমা করে দেওয়াই যায়।

No comments:

Post a Comment