28/09/2013

তোমাকে-পাঁচ

তোমাকে বিরলে টানি,ছায়া থেকে দূরে
পাওয়াতে মেহনখানি কলারের কালো মেখে চুপ ।বারুদঠোঁটের মত কেলাসিত ফেনিলদ্রবণে করোটিসাঁতার।
সাপুড়ের ফুঁয়ে হিপ্টোনিক কফিনের ধুলো ঝেড়ে চলে গেলে দিন,


রোদেপোড়া ওড্রোপুস্প ঝরে পড়ে।

বিষন্ন আঙ্গুলে স্তনের প্রোডিজি ছুঁই।

কমন মুগ্ধতা ডানাতে উড়ান রেখে কাছে এলে
কবরের ফুল চুরি করে বেচে দেব আমি।
নখরঞ্জনীর টপটপ বিষে ভ্রূকূটিমুর্ছনা,বাস্পসহ তুমিও ষোড়শী হও ,
তোমাকে কপট প্রেমে আদরে শোয়াবো।

No comments:

Post a Comment