*বিলাস*
ঘড়ি বলছে চল ,মৃদু আস্তাবল ছুঁয়ে সন্ধ্যা তোর
হোল কবন্ধ ,প্রিয় বন্ধুদের রাগে গোমড়া মুখ
এই নির্জনে কোথা কিচ্ছু নেই ,কটা গ্রাম্যপথ
বেয়ে একলাসার মেখে অন্ধকার বুনো প্রেম নামুক।
ঝেঁপে বৃষ্টি পাক ,মৃদু কান্নাদাগ ক্রমে আবছায়া
এত ব্যস্ততায় অবসর কোথায় ,যাব আন্দামান ?
উড়ে যাচ্ছে দ্যাখ কিছু আলগা পাপ ,ভুখা ঘরছাড়া
এত কবিতা ভার তোর সবই তা আর এই কান্নাস্নান
শিশু পাঞ্চলাইন, ডেইলি লাঞ্চটাইম কিছু স্বপ্নাতুর
প্রিয় তর্কেরা প্রায়ই হড়কে যায় আর ফর্সা রং
এই মৌনতার কথা গৌন থাক ,বইও আলগোছে
খোলে মলাটটা আর লবনজল 'টুপ' জলতরং।
বুকে জন্মদাগ ,কিছু ছাই জমাক সেই অর্বাচীন
নিশপিশটি হোক ,অনাসৃষ্টি হোক ,জোরে কান্না পাক।
মিছে উজান বাই ,পাতি ব্যর্থতার মৃদু আর্তনাদ
মনে মেঘবাসর ,তোর একলাঘর ,তুই একলা থাক।
No comments:
Post a Comment