28/09/2013

খুনী

আজকে ভাসান,
রাস্তাজুড়ে জল জমেছে ,আজকে আসান
অসংযত বকেয়া সব মনখারাপের
খেয়ালপনা ,একলা পাপের
পাঁক মাখাবো ,

তুলতুলে রে ,আজকে তোকে দেখতে যাবো।



সঙ্গে যাবে নীলচে আবেশ ,

ওই বুনো ঘ্রান,এলানো  কেশ ,

নিয়মমাফিক

আজকে হৃদয় পর্নোগ্রাফিক।



আজকে মেঘের দস্যিপনা বাইরে থাকুক ,

চোখের তারায় হিসহিসে কোন বিষের চাকু
কিসের আগুন তোর ওদুটি গাল ছুঁয়ে যায়!

শালিখবালক এই অবেলায়

আজ বিরহের গান শোনাবে কিকরে বল?

তারচে বাপু ভিতরে চল।


এই দ্যাখ না শেভ করিনি দুদিন ধরে ,

সামলে রেখে
আলতো করে
ঘা পুষেছি। কদিন থেকেই
বৃষ্টিদিনে আদর আদর শব্দ করে

টিনের উপর বৃষ্টি পড়ে।

যে যার মত বাইরে গিয়ে আটকে আছে ,শুন্য বাড়ি

আজকে আমার দুচোখ জুড়ে পিটুইটারি ..

No comments:

Post a Comment