পদক্ষেপ কুড়িয়ে নিয়েছে পথ
ছায়ার শ্যাওলা বিশ্রামের নুড়ি-পাথর
তুলে রাখে সন্ধ্যার নিথরে।
সিরিয়ালবেলার গভীরে টোল ফেলে যায় টোকা
যে আশায় শঙ্খস্বস্তি তুলসীমেদুর,
ক্রমশ সেই ঘুমন্ত বইয়ের পাশে
রুটির গোল মাপবে কঙ্কনকিঙ্কিনী।
একটুকরো মাছের সাথে পাক
খেয়ে
বাবা'ই এখনশৈশবের ঘুম ভাঙছে
এজমালি কলতলায় আদেখলা জোত্স্না তখন
আলতা আর থালাবাসন ধুচ্ছিল...
No comments:
Post a Comment