এই কেউটে কেউটে দিনে
কিছু ন্যাউটা ন্যাংটো স্মৃতি
আসছে পিছলে পিছলে কাছে
আমি খুঁজবো তোকে ,প্রীতি।
আমি খুঁজছি তোকে ,শিলা
আর হলদেটে বাতাসে
একটু দুষ্টু জলকনাতে
বুনো পাগলামিরা হাসে।
আলগা ছোট্টখাট্টো ফোড়া
চাঁদকে বলব বলব ভাবে
চাঁদটা বড্ড ন্যালাক্ষ্যাপা
আজকে ঘর থেকে পালাবে।
বুকে পলকা নীলচে হলকা
তবু বড্ড কিপ্টে দুপুর
আমি খামচে ধরছি মুঠোয়
তোকে হেভভি লাগছে,টুপু
তোকে ফ্যান্টা লাগছে,মাইরি
তাইতো চকচকে উঠোনে
মারছি পাতলা দেখে খিস্তি
যদি চিলকোঠারা শোনে!
খাইসে!গুবলেটই বা হলো
সব তো গুনতি করে রাখা
মামা,জ্বলছে দ্যাখো পিদিম
পদ্যে আসমানী ঝরোখা।
এইযে চুপটি করে,"শোনো"
স্বচ্ছ ওড়না বড় ত্যাঁদড়
চাপা আলগোছে আলোতে
কাঁপা একটু ফাঁপা আদর
হুঁহুঁ আদর জানে চাপন
মৃদু কামড় আনে পয়লা
গান ও তেলচিটে জাঙ্গিয়ায়
ঝরতি প্রেমিক মানেই গয়লা।
রিমি,আজকে চোখে কাজল?
কাল তো জ্বলছিলি খুব টপে
তাইলে লোকে ঠিকই বলে
নীলে বিষ ছিল আদপে
শালা!ধুমসো ধুমসো স্বপ্ন
আর চিকনা লালী ঠোঁটের
কুচি তলপেটে ব্যাথাটা
খালি চলকে চলকে ওঠে
নিচে সদ্যমৃত আশা
ঘুমের ছাল ছাড়াতে আসে
লিপস্টিকে থুতুর গন্ধ
তোর আনকোরা স্ট্যাটাসে
তুমি সদ্য ফোটা পদ্য
মনে জাপটে চুপটি ডাহুক
শেষে বোনটি বলে খ্যাঁটোন
স্বপ্নে অল্পস্বল্প বাহু
আসলে খাস্তা বড় পদ্য
আর মস্তি গাঢ় একা
জানি আর তোকে পাবোনা
তাইতো চুলকে চুলকে দেখা
তোকে খুঁজছি পোড়া খাতায়
তোকে খুঁজছি প্রতি মুখে
তোকে খুঁজতে গেলাম বনে
দেখি, মেঘ জমেছে বুকে।
কিছু ন্যাউটা ন্যাংটো স্মৃতি
আসছে পিছলে পিছলে কাছে
আমি খুঁজবো তোকে ,প্রীতি।
আমি খুঁজছি তোকে ,শিলা
আর হলদেটে বাতাসে
একটু দুষ্টু জলকনাতে
বুনো পাগলামিরা হাসে।
আলগা ছোট্টখাট্টো ফোড়া
চাঁদকে বলব বলব ভাবে
চাঁদটা বড্ড ন্যালাক্ষ্যাপা
আজকে ঘর থেকে পালাবে।
বুকে পলকা নীলচে হলকা
তবু বড্ড কিপ্টে দুপুর
আমি খামচে ধরছি মুঠোয়
তোকে হেভভি লাগছে,টুপু
তোকে ফ্যান্টা লাগছে,মাইরি
তাইতো চকচকে উঠোনে
মারছি পাতলা দেখে খিস্তি
যদি চিলকোঠারা শোনে!
খাইসে!গুবলেটই বা হলো
সব তো গুনতি করে রাখা
মামা,জ্বলছে দ্যাখো পিদিম
পদ্যে আসমানী ঝরোখা।
এইযে চুপটি করে,"শোনো"
স্বচ্ছ ওড়না বড় ত্যাঁদড়
চাপা আলগোছে আলোতে
কাঁপা একটু ফাঁপা আদর
হুঁহুঁ আদর জানে চাপন
মৃদু কামড় আনে পয়লা
গান ও তেলচিটে জাঙ্গিয়ায়
ঝরতি প্রেমিক মানেই গয়লা।
রিমি,আজকে চোখে কাজল?
কাল তো জ্বলছিলি খুব টপে
তাইলে লোকে ঠিকই বলে
নীলে বিষ ছিল আদপে
শালা!ধুমসো ধুমসো স্বপ্ন
আর চিকনা লালী ঠোঁটের
কুচি তলপেটে ব্যাথাটা
খালি চলকে চলকে ওঠে
নিচে সদ্যমৃত আশা
ঘুমের ছাল ছাড়াতে আসে
লিপস্টিকে থুতুর গন্ধ
তোর আনকোরা স্ট্যাটাসে
তুমি সদ্য ফোটা পদ্য
মনে জাপটে চুপটি ডাহুক
শেষে বোনটি বলে খ্যাঁটোন
স্বপ্নে অল্পস্বল্প বাহু
আসলে খাস্তা বড় পদ্য
আর মস্তি গাঢ় একা
জানি আর তোকে পাবোনা
তাইতো চুলকে চুলকে দেখা
তোকে খুঁজছি পোড়া খাতায়
তোকে খুঁজছি প্রতি মুখে
তোকে খুঁজতে গেলাম বনে
দেখি, মেঘ জমেছে বুকে।
No comments:
Post a Comment