দেবী,আজকে তোকেই কাছে চাইছি খানিক,
চেনা ভাবনা আঁচড় দিয়ে তোবড়া গালের
মাঝে গান এঁকে যাস,প্রিয়া আজকে শোনাস
জমা সুপ্ত কথন কষা এই সকালের।
প্রতিরাত্রে আবার নিশি নিদ্রাবিহীন
কত স্বপ্ন ভ্রুনের অপমৃত্যু ঘটায়
বুকে ক্ষুর নখে ছুঁচ অবিরাম নিশিদিন
ঘুমে নৃত্য ভয়ের ,চাঁদে মৃত্যুচ্ছটা।
আমি তীব্র অসুখ,সেতো তুইও জানিস
পথে গাইছি ব্যালাড হাতে ভিক্ষাঝুলির
লাজে দৌড়ে পালাস,কেন চমকে উঠিস
কত দাম চেয়েছিস বুনো ভাবনাগুলির?
যদি যন্ত্রনা হয় হবে যাত্রা-সুহৃদ
তবু তীব্র জেদীর মত চাইবো তোকেই।
বেশী ঘটবে কি আর,নেবো নিন্দার ভার
শত মন্দভালোই নয় বলবে লোকে?
চেনা ভাবনা আঁচড় দিয়ে তোবড়া গালের
মাঝে গান এঁকে যাস,প্রিয়া আজকে শোনাস
জমা সুপ্ত কথন কষা এই সকালের।
প্রতিরাত্রে আবার নিশি নিদ্রাবিহীন
কত স্বপ্ন ভ্রুনের অপমৃত্যু ঘটায়
বুকে ক্ষুর নখে ছুঁচ অবিরাম নিশিদিন
ঘুমে নৃত্য ভয়ের ,চাঁদে মৃত্যুচ্ছটা।
আমি তীব্র অসুখ,সেতো তুইও জানিস
পথে গাইছি ব্যালাড হাতে ভিক্ষাঝুলির
লাজে দৌড়ে পালাস,কেন চমকে উঠিস
কত দাম চেয়েছিস বুনো ভাবনাগুলির?
যদি যন্ত্রনা হয় হবে যাত্রা-সুহৃদ
তবু তীব্র জেদীর মত চাইবো তোকেই।
বেশী ঘটবে কি আর,নেবো নিন্দার ভার
শত মন্দভালোই নয় বলবে লোকে?
No comments:
Post a Comment