23/05/2013

*উড়ান*

দোলে বেপথু হাওয়ায় আনমনা

কতো ছেঁড়াঘুড়ি মন কার্নিশে,
আর চুপিচুপি কার ঘামে ভেজা গা'র
গন্ধ মিশছে নীল বিষে।

এই ঢলোঢলো বড় সংক্রামক
হেসে অপরের গায়ে দিচ্ছে লাফ,
পথে স্কুলে যাওয়া কিছু বুলবুলি।

বড় আক্রা হচ্ছে মনখারাপ।

চেনা আঙ্গুলও অযথা বানভাসি
আর দুচোখ হারালে ভুলচুকে
নত ছাতিমে মাতাল চান্দ্রায়ন
চ্যাটে তোমাকে খুঁজছি ফেসবুকে।

তালপাতা দিয়ে ঘেরা মনডাঙ্গায়
গড়ি ফুলিয়েফাঁপিয়ে নষ্টনীড়
কে সে তারা'লোভী,কোন নষ্টচাঁদ
ঠোঁটে মুছে নিয়ে গেল লাজ নিশির?

শুধু পলক ছোঁয়ার ভাবনাটাই
দ্রুত ছলকে যাচ্ছে দিনরাতই,
ভুলে রক্ত কিংবা ডুবসাঁতার

চল,ইচ্ছেদের কাছে হাত পাতি।





Published with Blogger-droid v2.0.10

No comments:

Post a Comment