01/11/2012

প্রতিদ্বন্দ্বী

আমার চেয়ে অনেক উঁচুতে থাকতে বলেই কবিতা হয়ে তোমার অদৃশ্য হাত নীরার বুক পর্যন্ত পৌঁছে গেছিল যে আঙ্গুলে মনেরাখা দিগন্ত ছুঁয়েছিলে তারা কি খেলেনি তার ঝকঝকে উঠানে কোনো অকৃত্রিম খেলা গোরুর চোখে কি এক-আকাশ স্বপ্ন রাখেনি তোমার পৌরুষ মিথ্যে-নীলে কি স-ফসল বাসনা আঁকোনি? জানো,আমি শুধু বেদনা এঁকেছি গায়ে অবদমিত আক্রোশে শান দিয়েছি জীবন্ত হিংসায় কামনা করেছি তোমায় মুখবন্ধ কোনো এক কানাগলিতে একা ভিন্ন প্রতিশোধে অসহায়তায় ফালাফালা করতে চেয়েছি তোমার প্রত্যেকটি পাতা ঝরাতে চেয়েছি অন্তহীন কবিতা ফোঁটায় ফোঁটায় আমার প্রত্যেক বিরহে। আজ চলে গেছ তবু তোমাকে ক্ষমা করিনি কবি আজও আমি নীল-রক্ত-প্রত্যাশী। আজও সেই রণোন্মাদরাতে নীরার শরীরে আমি মরুদ্যান খুঁজে মরি সে তোমাকে স্বপ্নে আদরে শরীরের নুন সব জিভে লেগে থাকে তবু কেন তাকে পাইনা এখনো আমি আমি তাকে যত ভাঙ্গি সে তোমাতে তত জোড়া লাগে আমার উপস্থিতিকে সে শীত্কার দিয়েছে তোমাকে দিয়েছে নোনা-জল। আমাকে শ্মশান-যৌনতা দিয়ে বহুভোগ্য,এক নয় পৃথিবীর সমস্ত নীরাকে নিয়েছ তুমি।

No comments:

Post a Comment