01/11/2012

.....সে আমার.....

সে আমার উন্নীত বিশ্বাস অজাচারী মিথ্যাচারে রোজ সে আমার সঙ্গত ভ্রমরা সুসুপ্ত বিরহ-পঙ্কজ সে আমার দুরন্ত অবধি ছায়া-চুপ বিষন্নতা-নাম সীমাহীন উদ্গত-বাসনা সুগভীর স্বপ্রেম-নিষ্কাম সে আমার অন্ধকার-আগুন শুধু হাসে তীব্র বনছায়ে অধৈর্য অসীম আঁকিবুঁকি খেলে যায় তার দুখানি পায়ে সে আমার কৃতজ্ঞ আলপনা অবিচল জটিল খুলে যায় সে শুধুই বিষাদ-বিস্ফোরণ বিকশিত শব্দ-আশঙ্কায় সে আমার সময়-খাকি বায়ে অজগর অবিকৃত ত্রাস সে কোমল ভগ্ন ভগাঙ্কুরে চুপিসারে প্রথম উল্লাস সে আমার ক্রন্দন-মিশ্রিত সুরভিত চন্দনেরই ডালি যম-ক্রোধ বারুদ-গন্ধি বুকে মহুল-মাখা আদিম সাঁওতালি সে আমার,শুধু আমার নামে অবিরত মরণ খোঁজে রাতে ছোট-বুক বিভত্স-বিদ্রোহে ডেকে ওঠে ভির্জিন-সংঘাতে সে আমার সুখের সাইনাইড অ-গভীর অ-তৃপ্ত পাগলামি যদি বাঁচা আপ্লুত বমন তাকে চেয়ে ডুবতে রাজি আমি.

No comments:

Post a Comment