23/10/2012

জনক

তোমার চোখে কিছু আছে তুমি জানো,জাননা আমার হৃদয়ে নিয়মিত না -পাওয়া গুলো টগবগ করে ফুটছে. জনপ্রিয়া,আমার দিশাহীন আত্মবিশ্বাস শুধু তোমাকে ভোলাতে শেষ পর্যন্ত শরীর আশ্রয় করেছে . চূড়ান্ত আবেগে কৌমার্য পোশাক বদলে বদলে ভাঙ্গতে চেয়েছে তোমার শুদ্ধতার সংযম-কঠিন প্রতিরোধ দেখ,তোমার জন্য জীবনের সমস্ত ফুলস্টপগুলোকে বানপ্রস্থে পাঠিয়েছি তোমার চারাগাছকে এখন আমার অসংযমী-বাগানে স্নেহজলে ভিজিয়ে দিচ্ছি বলছি "আমার হবি ,আমি তোকে আমার অদম্য ভালবাসায় ভরাবো. আমার শিরায় শিরায় দৌড়ে বেড়ানো পি -ফ্যাক্টর জানান দিচ্ছে আমার আগত কৌমার্য অবসানের কবিতা নয়,আমি একটি রক্তেমাংসে গড়া মানবসন্তানের জনক হতে চাই

No comments:

Post a Comment