আটকাবো না.যেতেই পারো
যেথায় খুশি,আগুন ছেড়ে.
আমার গহীন নির্বাসনে
একাই ছিলাম.থাকব আরো
যে কটা দিন থাকতে দেবে
ক্লান্ত শরীর.শ্রান্ত মনন
হার না মেনে,আর একটা
বন,আর একটা তীর
"টুপ" শোনাবে ভোরের শিশির.
পুরব আমি,ঝরব আমি,
মরব আমি,অনেক মরন
মরার আগেই.এ পাগলামি
থামবে না সই,অনেকখানি
এগিয়ে গেছি.নিশানা কই
স্পষ্ট থামার?মৃত্যুমাচায়
দাঁড়িয়ে গেছি,পথ ভুলেছি
সহজ নামার.আগুন, বড়
আগুন প্রেমে.পুড়তে চেয়ে
ভুল করেছি.শোধরাবো না
এমনি থেমে.তুমিই দিলে
ভিক্ষাঝুলি.চলনবিলে
ভিখারী তোর জন্য আমি
দোষকি আমার অশ্লীলতায়
বন্য আমি?পন করেছি দাগিয়ে যাব
অপবাদে,রক্তছিটে লাগিয়ে যাব.
ঘুনপোকা সব,আসক্তিহীন
ঘুনের দাঁতে,মনের কপাট
কাটছে,এত শক্ত কেন?
আজ আর কাল ,আমার কথায়
রক্ত..এত রক্ত কেন?
দোহাই বল তোমরা এত
পদলেহন ভক্ত কেন?
কঠিন হৃদয়,নরম শরীর
খেয়াল রেখো,ছোট্টপরীর
এই যে দুষন,এই যে কামড়
ডিটারজেনের,ইচ্ছে ছিল
তোমার হাতের ক্ষয়নিরোধক
দস্তানা হই.আর কি পেলাম
পস্তানা বই!আর জেগোনা
রাত্রি.কালি চোখের দেশে
ফেলবে কঠিন সময় এসে
সঙ্গোপনে.জানিস কি সই,সতীত্বেরও
ঘুমচুরি যাই.মনেরকোনে
ভাবনা ভাসে.নেকড়ে দাঁতে
স্তাবক হাসে.
আমি এখন মৃত্যুছিলিম,
স্পষ্ট নিলাম.
সর্বনাশের কুটিল ছায়া.
ওগো মরন,মনমিতা,আর কটাদিন
বাঁচতে চাওয়ার বিলাসিতা,নাও গো
তোমার হাতেই দিলাম.
No comments:
Post a Comment