19/10/2012

প্রতিশ্রুতি


প্রতিশ্রুতি এইত আমি তোমায় পেলাম হাস্যময়ী তোমায় পেলাম সকল রকম লাস্য ছাড়াই দীক্বিদিকে তোমায় ছুঁলাম দিকবিজয়ী অনুভুতির গোলকধাঁধায় হারিয়ে পাওয়ায়. এই দেখনা হাত ছোঁয়ালাম তোমার বুকে কসাই নাকি মিথ্যে এমন মাংস ছোঁব লোভ করিনা তোমার জালি মিথ্যে সুখে অ-জল খাঁটি পরিপাটি দুখ ই নেবো. ব্যবসা বুঝি,লোভের হিসেব,লাভের খাতা দুদিন পরেই ম্যাপে যখন নামবে জরা ফালতু কেন সস্তা ধরায় এজাল পাতা মিথ্যে কেন কুঁচকে যাওয়া হাত টা ধরা. যেমন থাকে শরীরী সব অশরীরী দিব্যি আছ প্রদর্শনীর গৃহকোণে অন্য কারো রক্ত ঝরায় কি এসে যায় কি এসে যাই স্কিত্জফনিক বিজ্ঞাপনে তবু তোমায় সতর করি সামলে থেকো প্রনয় আমার অক্টোপাসি স্বর্ণলতা ঠিক তোমাকে তোমার থেকেই উপড়ে নেবো জড়িয়ে নেব অকামচাদর যথাতথা. আমার প্রনয় গন্ধভরা অন্ধকারে অশ্রাব্য এক নাম না জানা পেঁচার বিষাদ অদৃশ্য প্রেম বন্দী ফ্রিজিড কারাগারে ভালবাসার নাম দিয়েছে "নিরাপরাধ " শুইয়ে রাখো লাস্যময়ী মনের শরীর প্রেমহীনতার অক্সিজেন বা যৌন কোমায় জাগবে যেদিন পাগলা নদ ই,আপাতস্থির ভাঙ্গবো আগল,ছোঁবোই তোমায় ...

No comments:

Post a Comment