মূল্যবোধ
স্যার বল্লেন - আর কটা দিন? মন দিয়ে খুব পড় গে, যা।
আমি বল্লাম - চিমসে বাদুর, মর, মরে তুই স্বর্গে যা।
ফালতু কেন হিসেব করাস অ্যানুয়ালের মাস তারিখ?
থাকলে টাকা মুফতে পাবো প্রাইমারি স্কুল-মাস্টারি।
পার্টি মিটিং বসবে যখন, বলব - মুচি, কিস্কু, লেট
বাঁচতে হলে টিউশনে যা, খাশ ছুটি আজ ইস্কুলে।
টাকার চাপে গরীব বাপের যায় যদি যাক জেব্ ক্ষয়ে
ভয় কি, তোদের মূল্যবোধের পাঠ শেখাবে দেব, কোয়েল।
# পীযূষ কান্তি বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত "আশ্চর্য মলম" দ্বিতীয় সংখ্যা
No comments:
Post a Comment