28/09/2013

দৃশ্যত্তর

আজকে হঠাত
হাড়ের ভেতর কেমন যেন পাগলাটে চাঁদ
ভুলিয়ে গেল
গুলিয়ে গেল
এদিক ওদিক পাটকাঠিটা
চাঁদ কি তবে মোমবাতিটা!

দিনরাত্রির
কড়ার আওয়াজ ফেনিল চটুল এক বালতির
দুপুর বেলা
এক দেয়ালা
বারান্দাতে আলুর খোসা
গন্ধ কি ছাই আমার পোষা!

তারার ঘাটে
পাতলা পালক মেঘগুলো সব সাঁতার কাটে
ইলশেগুড়ি
স্বপ্ন-বুড়ি
বেলপাকান আঁচলচাপা মাতালরাতে
দৈত্যগুলো ক্লান্ত হলো ভয় দেখাতে

ভোরের আগে
ছাতিমফুলের গন্ধ এসে মাথায় লাগে
চোখের পাতে
ঘুমের সাথে
আতুর আদুল চাদরমোড়া কিসের খনি?
স্বপ্ন তবে এখনো প্রায় পলিফোনিক !!

No comments:

Post a Comment