01/11/2012

এখন(দুই)

একটা চট-সকাল ভাসানো উপর-চালাক সাদা দেওয়ালে আপাত-স্থির ঠেস দিয়ে বসে আছি. সামনে পেছনে দূর দূর পর্যন্ত কোনো চকিত আলোন্ধকার নেই কোনো বেহায়া মুগ্ধতার গাছ-পাথর বা ল্যাজ-ঝোলানো টইটম্বুরও না রোদ-ঘোলা গলি-রাস্তায় অকারণ রিক্সা-বাদ্যে কলঙ্ক-মেখে রাত-কাটানো বসন্ত চুপচুপ ঘরে ফিরলো আবার হায়দ্রক্লোরিক ক্ষরালেই পিঠটান দেবে সেয়ানি শালী এখন কদিন কি হুল্লোড় কি হুল্লোড়! বাষট্টির হাঁপ-ধরানো তেল-ময়লাও ক্যালেন্ডারকে ইরেকসান শোনায় রাস্তায় সুতোহীন কালোকেলে শৈশব অযথা ফোয়ারা-ফোয়ারা কুটোকুটি আমার-তুমি-রা এখন কারিগরী দেওয়ালে নিদ্রাহীন মেধা লেপে সবুজ-নগ্নতা খায় মেধযুক্ত অর্ধভুক্ত প্যান্ঘানো-প্রেমে যদিও দৈনন্দিন হোই দিয়ে নিজস্ব মাঠ আগলে রাখে সুষম-চৌকি পলকা-বেড়া-ভাঙ্গা কুচুটে ছাগল নিয়মিত তৃপ্তিমাখা ঢিলে স্ট্র্যাপ খোলা প্রচ্ছন হুমকি-জর্জর জ্বর কি গেরো কি গেরো! বিনা অস্ত্রে,বিনা কষ্টে ,অল্প ব্যয়ে রোগমুক্তি প্লেটো,মাই ফুট! চলো হে হরি সন্ধ্যে হতে অনেক দেরী টাটকা টাটকা প্রেম কিনতে সাত-সকালে বাজারে যাই....

No comments:

Post a Comment