01/11/2012

প্রেম

ভ্যাটিকান-শুদ্ধতা থেকে অজানা কোন সিংহলী পাড়ায় আমার প্রনয়ী-দল লবনের গন্ধ মেখে গায়ে তুমি হয়েছে. বিশ্বাসে অবিশ্বাসে কান্নি খেয়েছে ছেঁড়া -ঘুড়ি অবচেতন ঔদ্ধত্য সুপ্ত কিছু স্বপ্ন রেখেছে উন্মত্ত চিত্কারে নিশান অজস্র ইলেকট্রিক আলো মেখে আজ তারা যেটা জানার হয়ত জেনেছে অবাধে কতবার হাঁস-বুক ছুঁয়েছে বিস্ময় নাবলেই চলে গেছে রাত ভোরের সঙ্গমে শুধু তোমার আকাশে একগুচ্ছ চাঁদেরা হেসেছে রিক্ততায় বন্যতার নদ শুধু দুরন্ত আবেগে কেঁপেছে আবিস্কারে কিছু কমনীয় হাসি,রমনীয় তীর্যকদের কত কি বোঝায় সেকথা মহানগরী তুচ্ছ ঘাস-মাটিকে কানেকানে সংযমে ঢেলেছে একগুঁয়ে সাদা দেওয়ালগুলো আজও বড় অকৃত্তিম বিষাদ-প্রত্যাশী শুধু রুটিন কি-প্যাডে বিরহ বাজায় আর অনায়াস শব্দ-সঞ্চারণে ঘুমের রুমালে ভুলে যাওয়া ছুঁচ হয়ে তুমি সম-প্রেমে কবিতা জড়াও ...

1 comment:

  1. আমার কবিতা লেখার প্রয়াস।

    ReplyDelete